রইল শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার চলচ্চিত্রের নায়ক শাকিব তো খেলা দেখার জন্য শুটিং স্পটেই টিভির ব্যবস্থা করেছেন। বললেন, ‘নিজ দেশে খেলা হচ্ছে, সেই সঙ্গে নিজ দেশের খেলোয়াড়েরা খেলছেন এই বিশ্বকাপে—এটা আনন্দের ব্যাপার। এই খেলা দেখতেই সকাল সকাল কাজ শুরু করেছি। আর শুক্রবার তো আমি কাজ করি না এখন। ফলে শুক্রবারের খেলাগুলো বেশ আয়েশ করেই দেখতে পারব।’পাশাপাশি শাকিব নিজ দেশের খেলোয়াড়দের জানিয়েছেন শুভকামনা। ‘প্রত্যেক খেলোয়াড় ভাইয়ের জন্য একটি কথা, আপনারা এমন কিছু একটা করুন, যেন ইতিহাসের অংশ হয়ে থাকতে পারেন।’খেলাপাগল আর একজন ফেরদৌস। বন্ধু শাকিবের মতো করেই বললেন, ‘আমাদের খেলোয়াড় ভাইদের জন্য একটি কথা, প্রথম খেলা দেখে আমি খুশি। সামনের খেলাগুলোর ব্যাপারে বলব, পুরো দেশটা একটা নতুন কিছু দেখার অপেক্ষায় আছে।’ফেরদৌস জানালেন, খেলার কারণেই কাজকর্ম আগেই গুছিয়ে নিয়েছেন। ইচ্ছা আছে দু-একটি খেলা মাঠে গিয়ে দেখবেন।আর মাঠে না গেলে, বন্ধুবান্ধব নিয়ে হইহল্লা করে বাসায় বসে নিজ দেশের খেলা দেখবেন। এবারের বিশ্বকাপে ফেরদৌস নিজ দেশের ভালো ফল করার ব্যাপারে বেশ আশাবাদী।ক্রিকেট নিয়ে তো শুভ্র দেব নতুন করে গানের ভিডিও নির্মাণ করেছেন। খেলা দেখার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তিনি। জানালেন, খেলোয়াড়দের উৎসাহিত করতেই নতুন কাজটি করছেন। তিনিও বাংলাদেশ দলের খেলোয়াড়দের শুভকামনা জানিয়েছেন এবং ইতিবাচক ফল পাওয়ার অপেক্ষায় আছেন।ছোটবেলা থেকেই ব্যাট হাতে বল মারার চেষ্টা করতেন। টিভিতে ক্রিকেট খেলা দেখলেই মনে মনে ভাবতেন, ‘আমি যদি ওইভাবে খেলতে পারতাম! কিন্তু চঞ্চল আর ক্রিকেটার হতে পারেননি। হয়েছেন নায়ক। তবে বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনায় মেতে উঠেছেন ঠিকই। খেলা শুরুর আগেই নতুন বাসায় তাড়াহুড়ো করে উঠে পড়েছেন। খেলার সময়টাতে নাটকের শিডিউলগুলো নতুন করে বণ্টন করেছেন। বললেন, ‘এর পরও তো কাজ করতে হবে। কিন্তু যেখানেই কাজ করি না কেন, খেলা দেখার ব্যবস্থা সুনিশ্চিত করেই কাজ করছি।’ক্রিকেট খেলা নিয়ে তিশা আগে খুব বেশি উচ্ছ্বসিত হননি। এবারই সারা দেশে যখন এর জ্বর বইছে, তখন কি আর চুপচাপ থাকতে পারেন। বললেন, ‘আমার ঘরের মানুষ ফারুকী তো খেলার পাগল। আমি কাজের ব্যস্ততায় আগে দেখতে পাইনি। তবে এবার নিজের দেশে নিজের দেশ খেলবে—খেলা তো দেখা হবেই। আর প্রত্যাশাও অনেক। প্রথম দিনের খেলা দেখে মনে হয়েছে দেশের ক্রিকেটাররা ভালো খেলবেন এবং আরও ভালো কিছু একটা করবেন।’‘এক মাস ধরে অপেক্ষা করতে করতে এখন কিন্তু শেষ মুহূর্তে এসে মনে হচ্ছিল যে সময় শেষ হয় না কেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলো। এরপর আমার নিজের দেশের প্রথম খেলা দেখলাম। প্রথম দিন কী ঘটবে, তা নিয়ে রোমাঞ্চিত ছিলাম। হেরে গেছি, কিন্তু ভালো খেলেছি।’ বলছিলেন ন্যান্সি। জানালেন, খেলা দেখবেন বাসায় বসে। সেই সঙ্গে আগামী খেলাগুলোয় শুভকামনাও জানালেন নিজের প্রিয় দলের খেলোয়াড়দের।হইচই করে খেলা দেখতে ভালোবাসেন বিন্দু। তবে এবার তিনি একটু নার্ভাস। কারণ, নিজের দেশ খেলবে। ভালো করলে তো খুশিতে মনটা নেচে উঠবে। কিন্তু যদি ভালো না খেলে—এই আশঙ্কাও উঁকি দেয় মনের ভেতর। তার পরও বিন্দু যখন দেখেন যে দলে আছেন সাকিব, তামিম, রাজ্জাক, তখন যেন মনে সাহস খুঁজে পান। ‘প্রথম দিনের তামিম-সাকিব, ইমরুলসহ সবার খেলাই আমার বিশ্বাসটা বাড়িয়ে দিয়েছে। আমার বিশ্বাস, আমাদের দেশ সামনের খেলাগুলোতে আরও ভালো করবে। তাঁদের প্রত্যেকের জন্য রইল আগাম অভিনন্দন।’ বলছিলেন বিন্দু।পছন্দের দলের খেলোয়াড়েরা যখন এক একটা চার বা ছক্কা মারেন অথবা বোলাররা যখন বিপক্ষ দলের ব্যাটসম্যানদের উইকেট থেকে ফেরত পাঠান, তখন খুবই ভালো লাগে। এবার আমার নিজের দেশে নিজের দেশের ক্রিকেটাররা মাঠে নেমেছেন। একটি খেলা খেলেছেন। ২৫ ফেব্রুয়ারি আমাদের টাইগারদের আর একটি খেলায় দেখা যাবে। আমি চার-ছক্কা দেখতে চাই ক্রিকেটারদের ব্যাটে। আর এ জন্যই আগেভাগে জানাচ্ছি শুভকামনা। শাহেদ মনে করেন, মাঠে গিয়ে খেলা দেখার মধ্যে এক ধরনের আনন্দ আছে। আবার ঘরে বসে খেলা দেখার আরেক ধরনের আনন্দ আছে। নিজের দেশে খেলা। সেই খেলা তো উপভোগ করতেই হবে। ‘জানি কাজের ব্যস্ততা আছে। তবু সেই ব্যস্ততার ফাঁকে খেলা দেখার সব আয়োজন করছি। আশা করছি, আমাদের খেলোয়াড়েরা তাঁদের সেরা খেলা খেলবেন এবং আমরা সবাই বিজয়ের গান গাইব। শুভকামনা রইল আমার দলের জন্য।’ক্রিকেট নিয়ে চারদিকে উত্তেজনা শুরু হওয়ার আগেই ছোট পর্দায় সুমাইয়া শিমু ক্রিকেটের গল্পের ওপর ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন। বললেন, ‘এখন তো আমি নিজেকেই মনে করছি একজন ক্রিকেটার। আসলে আর দশজন মানুষের মতো আমিও অপেক্ষা করছি একটি ভালো খেলা দেখার জন্য। আমাদের দেশের খেলোয়াড়েরা সাফল্য নিয়ে আসবেন, এই প্রত্যাশাটা তো করতেই পারি।’খুব নিরিবিলি পরিবেশে বসেই খেলা দেখেন শখ। যদিও এবার কাজের অনেক চাপ আছে, তার পরও শুক্রবারের দিনগুলোতে খেলা তো দেখবেনই। এ ছাড়া নিজের দেশের খেলা ভালোভাবেই উপভোগ করবেন বলে জানালেন। প্রথম খেলায় হেরে গেলেও পরের খেলাগুলো সম্পর্কে বললেন, বাংলাদেশ প্রথম রাউন্ডের বাকি খেলাগুলোতে যে খুব ভালো খেলবে, এ ব্যাপারে তাঁর কোনো সন্দেহ নেই। শখ বাংলাদেশ দলের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।হাবিব গেছেন লন্ডনে। যাওয়ার আগের দিন বললেন, ‘যেখানেই থাকি, খেলার খবরটা জেনে নেব সবার আগে। আর বাংলাদেশের খেলাটা দেশের বাইরে থাকলেও টিভির পর্দায় দেখে নিতে ভুল করব না।’ বললেন, ‘প্রিয় দেশের প্রিয় খেলোয়াড়েরা ভালো খেলুন—এটাই আমার প্রত্যাশা।’