রওনক হাসান ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি নাগরিক নাট্যসম্প্রদায়ের ব্যানারে নতুন করে মঞ্চে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটকটি। নাটকটির পঞ্চক চরিত্রটি আগে করতেন খালেদ খান। এবার করছেন রওনক হাসান। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।নতুন করে ‘অচলায়তন’ নাটকটি মঞ্চে এল। নাটকটির পঞ্চক চরিত্রটি করছেন আপনি। পঞ্চক চরিত্রটি করার আগে আপনার নাটকটি দেখার সুযোগ হয়েছিল কি?প্রায় ১০ বছর আগে নাটকটির প্রদর্শনী বন্ধ হয়ে যায়। ওই সময়ই আমি নাটকটি দেখার সুযোগ পাই। তখন পঞ্চক চরিত্রটি করতেন খালেদ খান। তাঁর অভিনয় ছিল অসাধারণ। দর্শকের মুখে বারবার তাঁর অভিনয়ের কথা শুনেছি। আমি নাটকটি দেখার পর মুগ্ধ হয়েছি। আপনি এখন পঞ্চক চরিত্রটি করছেন। নাটকটি দেখতে বসে কি চরিত্রটি করার স্বপ্ন দেখেছিলেন?যেকোনো বিখ্যাত চরিত্রেই সব নাট্যকর্মীর অভিনয় করার স্বপ্ন থাকে। যখন নাটকটি দেখি, তখন মনে হয়নি এই চরিত্রটি আমার দ্বারা করা সম্ভব। কেননা, ঢাকার মঞ্চের সেরা একজন অভিনেতা যে চরিত্রটি করেছেন, সেই চরিত্র করতে হলে অনেক চিন্তার বিষয় থাকে। তবে চরিত্রটির প্রতি লোভ হয়েছিল। কিন্তু কখনো করা হবে, ভাবিনি।শেষ পর্যন্ত আপনি চরিত্রটি করছেন। প্রায় ছয়টি প্রদর্শনীও করে ফেলেছেন। চ্যালেঞ্জটি নিলেন কীভাবে?দীর্ঘদিন থেকে নাগরিক নাট্যসম্প্রদায়ে কাজ করি। দলের অনেকগুলো নাটকেই কাজ করেছি। তা ছাড়া এই নাটকটির নির্দেশক আলী যাকের। তিনি আমাকে সাহস জুগিয়েছেন বলেই আমি রাজি হয়েছি। তিনি একেবারে বন্ধুর মতো আচরণ করে আমাকে হাতে ধরে চরিত্রটি তোলার জন্য সহযোগিতা করেছেন। নাটকটির গল্প ৪০ পাতার হলে পঞ্চক চরিত্রটিই ছিল ৩০ পাতার। কাজটি শুরু করার পর থেকে এক মাস আমি টেলিভিশনে কাজ করিনি। সারাক্ষণই ভাবনায় ছিল পঞ্চক আর অচলায়তন। রাত-দিন মিলে সারাক্ষণই নাটকটির মধ্যে ডুবে ছিলাম। দলের সবাই এই চরিত্রটি ওঠানোর জন্য আমাকে সহযোগিতা করেছেন। শেষ পর্যন্ত আমি কাজটি তুলে আনতে পেরেছি।খালেদ খানের পর রওনককে এ চরিত্রে দর্শক কীভাবে নিয়েছেন?অনেক দর্শক অচলায়তন নাটকটি এবারই প্রথম দেখেছেন। তাঁদের কাছে আমি প্রশংসা পেয়েছি। আবার অনেকেই খালেদ খানকেও এই চরিত্রে দেখেছেন, এরপর আমাকে। সেখানেও প্রশংসা পেয়েছি। আমি আমার মতো করে চরিত্রটি তুলে আনতে পেরেছি বলে তাঁদের মতামত। একাধিক নাটকে একাধিক ভালো ভালো চরিত্র করেছি। কিন্তু অচলায়তন-এর পঞ্চক আমার থিয়েটার-জীবনে শ্রেষ্ঠ অর্জন বলে আমি মনে করি।দলে নতুন আর কোনো কাজ করছেন কি?দলে রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নিয়ে কাজ হবে। আলী যাকের পাণ্ডুলিপি তৈরি করছেন। নিজের মতো করেই তিনি পাণ্ডুলিপিটি করছেন। কাজও শেষের পথে। সুযোগ হলে নাটকটিতে আমি কাজ করতে চাই। যদিও এখানে মূলত দুটি চরিত্র। তার পরও যেকোনোভাবেই হোক, নাটকটির সঙ্গে সম্পৃক্ত থাকব।