রক গান নিয়ে এসেছে ‘রিপাবলিক’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রোমেটিক ম্যাসাকার, গ্রুফ ট্র্যাপ, স্কেয়ার ক্রো, ক্রিমেটিক এক্স, সেইটানিক, ওউন্ড, ক্যাডাভার, অস্তিত্ব, স্ট্রাইডেন্ড, নীল, জাহিলিয়া, নেক্রোম্যানিয়েক, স্টোরি টেলারস, কার্নিভাল, সেইন্ট ম্যান রিভোল্ট—সব কটিই নতুন ব্যান্ড। তারা রক ধাঁচের গান করছে।এবার এই সব কটি ব্যান্ডের গান নিয়ে জি-সিরিজ প্রকাশ করেছে মিশ্র অ্যালবাম রিপাবলিক।গত বৃহস্পতিবার বিকেলে বসুন্ধরা সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক খোলা হলো। এখানে উপস্থিত ছিলেন অ্যালবামের সব কটি ব্যান্ডের সদস্যরা।অ্যালবামটির আয়োজক তিনু রশিদ বলেন, ‘অ্যালবামে অংশ নেওয়া ব্যান্ডগুলো তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে। আশা করছি, ভবিষ্যতে এই ব্যান্ডগুলো দেশের রক ধারার সংগীতকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে।’