রক গানের অ্যালবাম ‘রিপাবলিক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জি সিরিজ থেকে ১৭ মার্চ প্রকাশিত হয়েছে ব্যান্ড মিক্সড অ্যালবাম ‘রিপাবলিক’। তিনু রশিদের আয়োজনে এই অ্যালবামে থাকছে রক ঘরানার ব্যান্ড ক্রোমেটিক ম্যাসাকার, গ্রুভ ট্র্যাপ, স্কেয়ার ক্রো, ক্রিমেটিক এক্স, স্যাটানিক, ওন্ড, ক্যাডাভার, অস্তিত্ব, স্ট্রাইডেন্ড, নীল, জাহিলিয়া, নেক্রোম্যানিয়াক, স্টোরি টেলারস, কার্নিভাল, সেন্ট ম্যান রিভোল্ট—নিয়ে বাজারে এসেছে ব্যান্ড মিক্সড অ্যালবাম রিপাবলিক। জি-সিরিজের ব্যানারে প্রকাশিত এই অ্যালবামের সবগুলো গানই রক ঘরানার। ব্যান্ড সদস্যদের উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে বসুন্ধরা সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক খোলা হয়েছে। অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধানে আছেন তিনু রশিদ। তিনি বলেন, ‘অ্যালবামে অংশ নেওয়া ব্যান্ডগুলো তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে। আমার বিশ্বাস ভবিষ্যতে এই ব্যান্ডগুলো দেশের রক ধারার সংগীতকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে।’১৫টি গানের এই অ্যালবামটির রেডিও পার্টনার হচ্ছে রেডিও এবিসি।