রক্ত দিলেন সালমান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেতা সালমান খানকে নিয়ে কেবল নেতিবাচক কথাবার্তাই বেশি শোনা যায়। তবে এবার ভালো খবর হলো সম্প্রতি মালদ্বীপে একটি শিশুসদনে স্বাস্থ্য কার্যক্রমের উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। ওই কাজ শেষ হলে সালমান ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে যান। উদ্দেশ্য রক্তদান। অবশেষে রক্তদান করে মহৎ মনের পরিচয় দিলেন বলিউডের এই নায়ক। রক্তদান কর্মসূচির সময় সেখানে সালমান ভক্তদের বিশাল ভিড় জমে যায়। উদ্দেশ্য, তাদের প্রিয় এই তারকাকে এক নজর দেখবেন। সুযোগ পেয়ে অনেকে তাদের প্রিয় তারকার সঙ্গে করমর্দন করেন। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে রক্তদান শেষ করে বাইরে এসে সালমান খান উপস্থিত সবাইকে জনহিতকর কাজে এগিয়ে আসার আহ্বান জানান।