রক্তকরবীর উচ্চাঙ্গসংগীতের আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সন্ধ্যায় নগরের নন্দনকানন এলাকার ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে বসে রক্তকরবীর ঘরোয়া আসর। এতে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন শিল্পী সাবিনা মমতাজ ইসলাম।
শুরুতেই কথামালা নিয়ে মঞ্চে আসেন কবি আবুল মোমেন। এরপর ‘গৌড় মালহার’ রাগে শিল্পী শুরু করেন তাঁর পরিবেশনা। এরপর প্রায় দুই ঘণ্টার পরিবেশনায় শিল্পী পরিবেশন করেন সোহিনী, মিশ্র খাম্বাজে ঠুমরি ও ভৈরবী রাগ। এ সময় তবলায় পিনু সেন, তানপুরায় পর্ণা দেব রায় ও হারমোনিয়ামে শুভ দাশ শিল্পীকে সহযোগিতা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোমা বড়ুয়া।