রক্তকরবীর বসন্তসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে রক্তকরবী আয়োজিত বসন্ত সন্ধ্যায় সংগীত পরিবেশন করছেন সংগঠনটির শিল্পীরা l ছবি: প্রথম আলো
চট্টগ্রামে রক্তকরবী আয়োজিত বসন্ত সন্ধ্যায় সংগীত পরিবেশন করছেন সংগঠনটির শিল্পীরা l ছবি: প্রথম আলো

‘মরি হায় চলে যায়/ বসন্তের দিন। তবু বলি/ রাঙিয়ে দিয়ে যাও যাবার আগে।’ শীলা মোমেনের গাওয়া এই গানের মধ্য দিয়ে শুরু হয় শুদ্ধ সংগীতচর্চার সংগঠন রক্তকরবীর বসন্ত উদ্যাপনের আয়োজন।
মেঘলা সন্ধ্যায় গতকাল রোববার গান, কবিতা ও কথায় সাজানো ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল পূর্ণিমার চাঁদের আলোয় ফুলকির ছাদে। কিন্তু বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।
বসন্তকে বিদায় জানাতে ও এই ঋতুর শেষবেলায় তার আমেজ ছড়িয়ে দিতে এমন আয়োজন। তাতে রক্তকরবীর শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করেছে দর্শক-শ্রোতাদের। ‘নব বসন্তের ডালি’, ‘যদি তারে নাই চিনি গো’সহ ২০টি গান গাইলেন শিল্পীরা। অনুষ্ঠানে আবৃত্তি করেন উদয় শংকর দাশ, জিনাত ইসলাম ও মুবিদুর রহমান।
সংগীত পরিবেশন করেন শীলা মোমেন, সোমা রায়, শুভ্রতা দাশ, জয়িতা, মাহতাব, প্রিয়াংকা, রুদ্রিলা, সুমিতা, পলাশ মজুমদার, পূরবী বড়ুয়া প্রমুখ।

‘আজ খেলা ভাঙার খেলা’ গানের মধ্য দিয়ে শেষ হয় আসর।