রঙিন মোড়কে হাম দোনো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চাশ বছর আগে মুক্তি পাওয়া দেবানন্দের সাদাকালো ছবি ‘হাম দোনো’কে নতুন করে মুক্তি দেওয়া হচ্ছে। তবে যুগের চাহিদার কথা মাথায় রেখে সেই সাদাকালো ছবিটিই হয়ে গেছে রঙিন। অর্ধশতাব্দী আগের সাদাকালো হাম দোনোকে তাই এবার দেখা যাবে রঙিন অবয়বে। আগামী ফেব্রুয়ারি মাসেই ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এ ছবি। ভারতের বাইরে অবশ্য ছবিটি দেখা যাবে জানুয়ারির ২৮ তারিখ থেকেই।চিরসবুজ নায়ক দেবানন্দের বয়স এখন ৮৬ বছর। স্মৃতিকাতর এ ছবিটি নতুন করে মুক্তি পাওয়ায় তিনি বেজায় খুশি। বিশেষ অতিথিদের সৌজন্যে কিছুদিন আগে দিল্লির সিরি কোর্টে রঙিন হাম দোনো দেখানো হয়েছিল। ছবিটি দেখে সেদিনই অনেকেই হয়ে পড়েছিলেন স্মৃতিকাতর।