রঙিন সুতার শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেয়ালের শোভা বাড়াতে টেপেস্ট্রির বা বয়নচিত্রের প্রসার ও সম্প্রসারণ শুরু হয়। তেলচিত্রের মতো এ শিল্পেরও খ্যাতি রয়েছে। রয়েছে ঐতিহ্য। বাংলাদেশে বরেণ্য শিল্পী রশিদ চৌধুরীর হাতে আধুনিক বয়নশিল্পের শুরু। ১৯৬৫ সালে তিনি প্রথমবারের মতো ঢাকায় টেপেস্ট্রি স্টুডিও স্থাপন করেন। শুরু থেকেই তাঁর সঙ্গে কাজ করতেন শিল্পী তাজুল ইসলাম।মালিবাগের গ্যালারি কসমসে চলছে শিল্পী তাজুল ইসলামের একক বয়নশিল্প প্রদর্শনী। ‘টেপেস্ট্রি’ শীর্ষক এ প্রদর্শনীতে উপস্থাপিত হয়েছে ৩৬টি শিল্পকর্ম। শিল্পীর সপ্তম একক প্রদর্শনী এটি।বিমূর্ত ও আধা বিমূর্ত ধাঁচের কাজের দিকে তাজুল ইসলামের ঝোঁক লক্ষ করা যায়। তাঁর কাজে বিষয় মুখ্য নয়; রং ও বয়নের মাধ্যমে তিনি প্রকাশ করেন ভেতরকার মূর্ছনা। রং ও সুতার বর্ণিল সংমিশ্রণে তিনি গেয়েছেন চিত্রপটের গান। অনুষঙ্গের ভাব, রঙের গতি ও রেখার দীপ্তি তিনি চারপাশে ছড়িয়ে দেন। আঁকার মাধ্যমের ক্ষেত্রেও তিনি পরিবর্তন এনেছেন। মিহি বা সূক্ষ্ম সুতার ব্যবহারেই শুধু নয়, রঙের প্রলেপ, নকশার ডিজাইন ও বিষয়ের আদল নির্মাণে তিনি সিদ্ধহস্ত। ফলে শিল্পীর কাজগুলো পরিবর্তনমুখর আর বৈচিত্র্যময়। প্রদর্শনী শেষ হবে আগামী ৫ আগস্ট।