রঙ্গপুর-সাহিত্য-পরিষৎ পত্রিকা সংকলনের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বুধবার সকালে লালমনিরহাট জেলা জাদুঘরের উদ্যোগে প্রকাশিত রঙ্গপুর-সাহিত্য-পরিষৎ পত্রিকা: অভিভাষণ ও লোকসাহিত্য সংকলন-গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাদুঘরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। লালমনিরহাট-রংপুর অঞ্চলের কীর্তিগাথার সাক্ষ্যবাহী এ গ্রন্থে ১৯০৮ থেকে ১৯৩৯ সালের মধ্যে রঙ্গপুর-সাহিত্য-পরিষৎ পত্রিকায় প্রকাশিত ১৮টি অভিভাষণ ও ২১টি লোকসাহিত্য-বিষয়ক প্রবন্ধ সংকলিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জাদুঘরের প্রতিষ্ঠাতা এবং এ গ্রন্থের সংকলক আশরাফুজ্জামান মণ্ডল।