রঙ্গিন সুতোর মাদুলী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভিতে আজ বেলা আড়াইটায় দেখানো হবে টেলিছবি রঙ্গিন সুতোর মাদুলী। এটি রচনা ও পরিচালনা করেছেন মান্নান হীরা। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, চাঁদনী, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী প্রমুখ।গ্রামের এক সচ্ছল কৃষক পরিবারের কর্তা ছোট মিয়া এবং স্ত্রী বুলবুলি। তাঁদের কোনো সন্তান নেই। এই পরিবারে কাজ করে আরেক যুবক মানিক। নিঃসন্তান বুলবুলির জন্য মানিক নানা ধরনের চিকিৎসার ব্যবস্থা করে। নানা জায়গা থেকে তাবিজ-কবজ, ঝাড়ফুঁক ও পানিপড়া এনে দেয়। বুলবুলি ও মানিকের সম্পর্কটি অভিনব। তবে তা মনিব-চাকরের সম্পর্ককে অতিক্রম করে গেছে।