রজতজয়ন্তীতে চলচ্চিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহির রায়হান চলচ্চিত্র সংসদ প্রতিষ্ঠার রজতজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসব। ১০ দিনের এই উৎসব আয়োজনে সহযোগিতা করছে আলিয়ঁস ফ্রঁসেজ। উৎসবের সব কটি ছবিই দেখানো হবে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে। জানা গেছে, উৎসবে বিশ্বের স্বনামধন্য নারী নির্মাতাদের ছবি দেখানো হবে। আজ বিকেল পাঁচটায় থাকছে অস্ট্রেলিয়ার সারা ওয়াট পরিচালিত লুক বোথ ওয়েজ ও সন্ধ্যা সাতটায় নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন পরিচালিত ব্রাইট স্টার ছবি দুটি।