রজনীকান্তকে নিয়ে দুশ্চিন্তায় সালমান
এবার দক্ষিণী ছবির জনপ্রিয় নায়ক রজনীকান্তকে নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন সালমান খান। হিন্দি, তামিল, তেলেগু মোট তিনটি ভাষায় তৈরি ছবি রোবটের কাজ একেবারে শেষ পর্যায়ে। হিন্দিতে রোবট নাম হলেও তামিল, তেলেগুতে ছবির নাম ইন্তিরান। মেগা বাজেটের ওই ছবির গানের প্রকাশনা গত রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গিয়ে করে আসেন ছবির নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সঙ্গে ছিলেন ছবির নায়ক রজনীকান্ত, সংগীত পরিচালক এ আর রহমান। চলতি সপ্তাহ শেষে মুম্বাইয়েও ছবিটির গান সবার জন্য উন্মুক্ত করা হবে। ছবিটি মুক্তি পাচ্ছে সামনের ঈদে। আর তাতেই চিন্তায় পড়েছেন বলিউডের সুপার হিরো সালমান খান। কারণ তার ছবি দেবাঙ্গও মুক্তি পাবে একই দিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর। ছবির নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে কোনো চিন্তা নেই সালমানের। যত চিন্তা ছবির নায়ক ব্ল্যাকস্টোন রজনীকান্তকে নিয়ে। অমিতাভ বচ্চন, শাহরুক খান থেকে শুরু করে বলিউডের অনেকেই দক্ষিণ ভারতে ভয় পায় রজনীকান্তকে। কারণ তাঁর ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে অন্য নায়কদের ছবি খুব একটা দর্শক আকৃষ্ট করতে সক্ষম হয় না। সে কারণে কিছুটা নয়, বেশ দুশ্চিন্তার মধ্যেই আছেন সালমান।