রজনীকান্তকে স্মরণ করল ছায়ানট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৃত্যগীতে রজনীকান্ত সেনকে স্মরণ করল ছায়ানট l ছবি: প্রথম আলো
নৃত্যগীতে রজনীকান্ত সেনকে স্মরণ করল ছায়ানট l ছবি: প্রথম আলো

গান, পাঠ ও কথামালার মধ্য দিয়ে রজনীকান্ত সেনকে স্মরণ করেছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট।
গতকাল ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
এতে সংগীত পরিবেশন করেন আজিজুর রহমান, শারমিন সাথী ইসলাম, এ টি এম জাহাঙ্গীর, তানিয়া মান্নান, নাসিমা শাহীন, সুমন মজুমদার, ঝুমা খন্দকার, সেঁজুতি বড়ুয়া প্রমুখ। পাঠে অংশ নেন কৃষ্টি হেফাজ, আবদুস সবুর খান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা বক্তব্য ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম।