রজার করম্যানের বায়োপিকে নাম ভূমিকায় তারান্তিনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়েন্টিন তারান্তিনো
কুয়েন্টিন তারান্তিনো

অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক রজার করম্যানের জীবনীভিত্তিক চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন অস্কারজয়ী আরেক নির্মাতা ও অভিনেতা কুয়েন্টিন তারান্তিনো। ছবির নাম ‘দ্য ম্যান উইথ দ্য ক্যালিডাসকোপ আইজ’।
এলএসডি মাদকের বিষয়বস্তু নিয়ে ১৯৬৭ সালে ‘দ্য ট্রিপ’ ছবি নির্মাণ করেছিলেন রজার করম্যান। মুক্তির পর ছবিটি ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দেয়। ‘দ্য ট্রিপ’ নির্মাণের নেপথ্য কাহিনি নিয়েই এবার রজার করম্যানের জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ফিমেলফার্স্টডটকম।
এ প্রসঙ্গে ৮৭ বছর বয়সী রজার করম্যান বলেন, ‘আমি “দ্য ট্রিপ” ছবিটি কীভাবে তৈরি করেছিলাম, তার গল্প তুলে ধরা হবে নতুন এ বায়োপিকে। ছবিটি তৈরির আগে প্রত্যক্ষ অভিজ্ঞতার জন্য আমি নিজেও এলএসডি সেবন করেছিলাম।’
রজার করম্যান জানান, ষাটের দশকে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল ‘দ্য ট্রিপ’। অথচ ১৯৬৭ সালে মুক্তি পাওয়া ছবিটির প্রযোজনা সংস্থা আমেরিকান ইন্টারন্যাশনাল পিকচার্সের একমাত্র এই ছবিই সে বছর কান চলচ্চিত্র উত্সবে প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেয়েছিল।