রণবীর-আনুশকার ইউরোপ অভিসার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডপাড়ায় প্রেমের সম্পর্কে ফাটল ধরতে যেমন সময় লাগে না, তেমনি আবার তা জোড়াও লেগে যায় নিমিষেই। সম্পর্ক ভাঙা-গড়ার এ খেলায় সম্প্রতি নাম উঠিয়েছেন ‘ব্যান্ড বাজা বারাত’খ্যাত বলিউডের দুই তারকা রণবীর সিং আর আনুশকা শর্মা। সম্প্রতি একসঙ্গে অবকাশ যাপনে রণবীর-আনুশকার ইউরোপ সফরের খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।এ প্রসঙ্গে রণবীর জানিয়েছিলেন, বন্ধুদের সঙ্গে অবকাশ-যাপনে যাচ্ছেন তিনি। তবে সে বন্ধুর তালিকায় যে আনুশকা রয়েছেন, তা জানতেন না কেউই। এদিকে রণবীর ও আনুশকাকে স্পেনে ছুটি কাটাতে দেখা গেছে। এই জুটিকে দেখে স্পষ্ট বোঝা গেছে, তাঁরা অভিসার চালাচ্ছেন। বরাবরের মতো অবশ্য এবারও নিজেদের প্রেমের বিষয়ে এখন পর্যন্ত মুখে কুলুপ এঁটেই আছেন রণবীর ও আনুশকা।