রণবীর ও ক্যাটরিনার গোপন অভিসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুত্বের বাঁধন খুলে এবার গোপন অভিসারে নেমেছেন দুজনে। গণমাধ্যমের কাছে বারংবার দাবি করে এসেছেন, তাঁদের মাঝে স্রেফ বন্ধুত্ব, আর কিছু নেই। এবার ধরা খেয়েছেন অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মুম্বাইয়ে হোটেল ফোর সিজনে জম্পেশ এক পার্টির আয়োজন করেছিলেন পরিচালক করণ জোহর। অতিথি হিসেবে এসেছিলেন রণবীর ও ক্যাটরিনা। গভীর রাত অবধি দুজনে একসঙ্গেই ছিলেন। পার্টি থেকে বেরিয়ে এক গাড়িতে চড়েন। একসময় রণবীরের গ্যারেজে পার্ক করা হয় ক্যাটরিনার গাড়ি। সকাল সাতটার দিকে রণবীরের ফ্ল্যাট ছাড়েন ক্যাটরিনা। দিন কয়েক আগেও আয়কর কর্মকর্তাদের হাতে প্রায় ধরা খেয়েছিলেন দুজনে। ক্যাটরিনার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন কর্মকর্তারা। ওই রাতে রণবীরও ছিলেন সে বাড়িতে। আয়কর কর্মকর্তারা যখন ক্যাটরিনার দরজার কড়া নাড়লেন, ততক্ষণে রণবীর কেটে পড়েছেন। ওয়েবসাইট।