রণবীর-ক্যাটের ছবি নিয়ে উদ্বিগ্ন ঋষি-নিতু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে রণবীর কাপুরের সম্পর্কের ব্যাপারে ঋষি কাপুর ও নিতু কাপুর যে বেজায় চিন্তিত, তা পরিষ্কার। এর আগে দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্ক ভেস্তে যাওয়ার অন্যতম কারণই নাকি ছিল রণবীরের মা-বাবার রক্তচক্ষু। তবে এবার ক্যাটরিনাকে বোধ হয় বেশ ভালোই মনে ধরেছে তাঁদের। গোল বেধেছে স্পেনে এই জুটির কাটানো অবকাশের ছবিগুলো নিয়ে। পাপারাজ্জিদের ‘শকুন-চোখের’ ফলে তাঁদের অন্তরঙ্গ কিছু ছবি এখন সামাজিক মাধ্যমের ওয়েবসাইট ও সংবাদমাধ্যমগুলোতে বিশাল বিশাল ঢেউ তুলছে। সেই ঢেউ দেখে চরম বিরক্ত এবং উদ্বিগ্ন ঋষি ও নিতু। ছবিগুলো ছেলের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলবে বলে তাঁদের আশঙ্কা। জি মিডিয়া ব্যুরো।