রণবীর দেখালে দীপিকাও দেখান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং, রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং, রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ

বর্তমান প্রেমিকা ক্যাটরিনার হাত ধরে কেপটাউনের রাস্তায় হেঁটেছেন রণবীর কাপুর। এর পরপরই বার্সেলোনায় তাঁর বর্তমান প্রেমিক রণবীর সিংয়ের হাত ধরে হেঁটে বেড়ালেন দীপিকা পাড়ুকোন।

সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে যেনো রীতিমতো এক প্রতিযোগিতায় নেমেছেন দীপিকা পাড়ুকোন। রণবীর যা করবেন, দীপিকাও তাই করে দেখাবেন! জিনিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

কয়েকদিন আগে রণবীর কাপুর ও ক্যাটরিনা কেপটাউনে শপিং করে বেড়াচ্ছেন, একসঙ্গে সময় কাটাচ্ছেন এমন খবর প্রকাশিত হয়। ক্যাট-রণবীর জগগা জাসুসের শুটিংয়ের জন্য কেপ টাউনে গিয়েছিলেন। সেখানেই একটি শপিং মলে তাঁদের হাতে-হাত ধরে একসঙ্গে শপিং করতে দেখা যায়। শুধু শপিং-ই নয়, একটি আইসক্রীম পার্লারে একসঙ্গে আইসক্রীম খাওয়ার কথাও প্রকাশ করে বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এর পরপরই দীপিকাকে দেখা গেল বার্সেলোনায় রণবীর সিংয়ের সঙ্গে একইভাবে ঘুরে বেড়াতে, একইভাবে হাতে হাত রেখে শপিং করতে।

রণবীর সিং আর দীপিকা কী প্রেম করছেন? এ বিষয়টি মোটেও স্বীকার করেননি তাঁরা। রণবীর সিং বলেছেন, দীপিকা তাঁর ভালো বন্ধু এবং সহকর্মী। রণবীরের কথা যদি সত্যি হয় তবে দীপিকা কী সাবেক প্রেমিককে টেক্কা দিতেই এসব করছেন? দীপিকা যাই করুন না কেন এই মূহুর্তে অনলাইন ভোটে বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত কিন্তু তিনিই।