রণবীর 'বাজিরাও' দীপিকা 'মাস্তানি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

রাম-লীলা জুটি আবার ফিরে আসছে। ফিরিয়ে আনছেন সঞ্জয় লীলা বানসালিই। সঞ্জয়ের স্বপ্নের ছবি বাজিরাও মাস্তানিতে দীপিকা পাড়ুকোন ঐতিহাসিক চরিত্র মাস্তানি আর রণবীর সিং বাজিরাওয়ের ভূমিকায় অভিনয় করবেন। এই দুই চরিত্রে কারা অভিনয় করছেন—এ নিয়ে গত কয়েক মাস ধরে গুঞ্জন চলে আসছিল। শাহরুখ খান, অজয় দেবগন, ক্যাটরিনা কাইফা, কারিনা কাপুরের নামও শোনা গিয়েছিল।
সঞ্জয় খুব করে এই জুটিকেই চাইছিলেন। কিন্তু দীপিকা করন জোহরের শুদ্ধিতে সই করে ফেলায় সময় বের করতে পারবেন কি না, এ নিয়ে সংশয় ছিল। দীপিকা নিজেই সঞ্জয়ের এই ছবিটি হাতছাড়া করতে রাজি হননি। আইএএনএস।