রণবীরের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা রণবীর কাপুর নিজের মনের কথা আর চেপে রাখতে পারলেন না। শেষ পর্যন্ত বলেই ফেললেন, তাঁর প্রিয় অভিনেত্রী মাধুরী দিক্ষিতের কথা। একটা ছবিতেও মাধুরীর সঙ্গে কাজ করতে না পারাটাই হচ্ছে রণবীরের আক্ষেপ। মাধুরীর বিপরীতে ছবিতে নায়ক হওয়ার আগেই তিনি সিনেমার পাট চুকিয়ে সংসারি হয়ে গেছেন। আর সেটাই বড় বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে রণবীরের। মাধুরীর বিপরীতে অভিনয় করার সখ রণবীরের দীর্ঘদিনের। কিন্তু সেটা আর এখন পূরণ হওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না। তবুও তাঁর প্রিয় অভিনেত্রীর তালিকায় মাধুরীকেই রাখতে চান রণবীর। আর সেটা অকপটেই স্বীকার করলেন তিনি।