রণবীরের আবদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শত চেষ্টার পরও নাতির আবদার ফেলতে পারলেন না দাদা শাম্মি কাপুর। ভাইপো হূষি কাপুরের ছেলে রণবীর কাপুরের আবদারের কারণেই আবার ছবিতে অভিনয় করতে হচ্ছে দাদা শাম্মি কাপুর। দীর্ঘ ১০ বছর পর ক্যামেরার সামনে দাঁড়াতে আগামীকাল মুম্বাই যাচ্ছেন ষাট দশকের সাড়া জাগানো এই নায়ক। ইমতিয়াজ আলী পরিচালিত ছবিটির নাম রকস্টার। ছবিতে কাজ প্রসঙ্গে শাম্মি কাপুর বলেন, ‘লাভ আজকাল দেখেই ইমতিয়াজকে আমার ভালো লাগে। আর সেই ভালোলাগার টানে নাতির আবদারের কারণেই আবার ক্যামেরার সামনে দাঁড়ানো।’