রণবীরের কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা-রণবীর
দীপিকা-রণবীর

ভালোবাসার জানানোর নানা প্রকাশভঙ্গি থাকে, চুমু তারই একটি। সম্প্রতি এক অনুষ্ঠানে সাবেক প্রেমিকা ও বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে প্রকাশ্যে চুমু খেয়েছেন ‘চকোলেট বয়’ রণবীর কাপুর। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।
গত মে মাসে মুক্তি পাওয়া ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে রণবীর-দীপিকার রসায়ন দেখে অভিভূত হয়েছেন দর্শকরা। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে সাবেক প্রেমিক যুগলের এ ছবি। এরই মধ্যে ২০০ কোটি ভারতীয় রুপিরও বেশি আয় করেছে ছবিটি।
এমন দারুণ সাফল্য উদযাপন করতে গত সপ্তাহে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ছবিটির সহ-প্রযোজক রনি স্ক্রুওয়ালা। সেখানে হাজির ছিলেন রণবীর ও দীপিকা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা দাবি করেছেন, মাতাল অবস্থায় সবার সামনেই দীপিকাকে জড়িয়ে ধরেন রণবীর। শুধু তাই নয়, সাবেক প্রেমিকাকে ঘনিষ্ঠ চুমুও উপহার দেন তিনি। আর এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁদের চুমুর স্থায়িত্বটাও নাকি বেশ দীর্ঘই ছিল।