রণবীরের জন্মদিনে ক্যাটরিনার চমক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ

রণবীর কাপুর বরাবরই ক্যাটরিনা কাইফের বিশেষজন। এ দুজনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা এখন সবারই জানা। কিন্তু রণবীরের জন্মদিনে ক্যাটরিনা তাঁর জন্য কী চমক দেখাতে পারেন—এটা বোধ হয় রণবীরেরও অজানা ছিল। সম্প্রতি রণবীর কাপুরের জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর জাঁকাল এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ক্যাটরিনা।

৩২ পূর্ণ করে ৩৩ বছরে পা দিলেন ‘বরফি’খ্যাত রণবীর। জন্মদিনের চমক হিসেবেই রণবীরের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে নিয়ে জন্মদিনের উৎসব করেছেন ক্যাটরিনা কাইফ। মুম্বাইভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল মিড ডে জানিয়েছে, রণবীরের জন্মদিনে চমক রাখতে চেয়েছিলেন ক্যাটরিনা। তাই রণবীরের ঘনিষ্ঠ পরিচালক অয়ন মুখার্জি, রোহিত ধাওয়ানসহ কয়েকজন বন্ধুকে নিয়ে একটি অনুষ্ঠান করেন ক্যাটরিনা। এক খবরে এ তথ্য জানিয়েছে মিড-ডে অনলাইন।

অয়ন মুখার্জির ‘ইয়ে জাওয়ানি হে দিওয়ানি’ ছবির সময় সম্পর্ক গড়ে ওঠে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের মধ্যে। তাই দীর্ঘদিন ধরেই অয়ন মুখার্জিকে সঙ্গে নিয়ে একটি অনুষ্ঠান করার কথা ভাবছিলেন ক্যাটরিনা। তো, রণবীরের জন্মদিন পালনের উপলক্ষ সেই সুযোগ করে দিয়েছে তাঁকে।

যদিও বর্তমানে হৃতিকের সঙ্গে ‘ব্যাং ব্যাং’ ছবির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্যাটরিনা, কিন্তু রণবীরের জন্মদিন বলে কথা। ঠিকই সময় বের করে অয়ন মুখার্জিসহ রণবীরের অন্য বন্ধুদের হাজির করে অয়নের বাড়িতেই করে ফেললেন রণবীরের জন্মদিনের উৎসব। এই উৎসব আয়োজনটাই নাকি ছিল এবারের জন্মদিনে রণবীরকে দেওয়া ক্যাটরিনার সবচেয়ে বড় উপহার!