রণবীরের তোয়ালে-নৃত্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া তাঁদের আসন্ন ছবি আনজানা আনজানির প্রচারের জন্য গিয়েছিলেন ছোটে ওস্তাদ অনুষ্ঠানে। শিশুদের সঙ্গে প্রিয়াঙ্কার সময়টা ভালোই কেটেছে। জনপ্রিয় কিছু গানে ছোটদের সঙ্গে নেচেগেয়ে কাটিয়েছেন। কিন্তু বিপত্তিতে পড়েন রণবীর কাপুর। শিশুরা রণবীরকে তাঁর বিখ্যাত তোয়ালে-নৃত্য দেখানোর জন্য ধরে বসে। সাওয়ারিয়াতে রণবীর আদুল গায়ে তোয়ালে নিয়ে নেচেছিলেন। শিশুরা তাঁকে সেই নাচ দেখাতে বলে। এই আবদার শুনে রণবীর তো লজ্জায় মরমর। কিন্তু কী আর করা! বাচ্চাদের অনুরোধ বলে কথা। যথারীতি মঞ্চে উঠে নাচ শুরু করলেন। পরে বাচ্চারাও এসে যোগ দিল তাঁর সঙ্গে। ওয়েবসাইট।