রণবীরের দাম ১৫ কোটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের পরবর্তী ‘কিং’ হিসেবে আবির্ভূত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে রণবীর কাপুরের মধ্যে। শাহরুখ খানের সঙ্গে পাল্লা দিয়ে বেশ দাপুটে ভঙ্গিতেই এগিয়ে যাচ্ছেন এই তরুণ। সম্মান যখন উচ্চগামী, সম্মানী কেন নিচে পড়ে থাকবে! রণবীর তাঁর সম্মানীকেও ওপরে তুলছেন। শিগগিরই শুরু হচ্ছে অভিনব কাশ্যপের বেশরম ছবিটির কাজ। চুক্তিপত্রে সইয়ের আগে আগে লজ্জা ভুলে ১৫ কোটি রুপি হেঁকে বসলেন রণবীর। বরফি ও ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি মার মার কাট কাট হওয়ার পর কী করে ‘না’ বলেন অভিনব? ছবিটি মুক্তি পাবে আগামী অক্টোবরে। এ ছাড়া নতুন পরিচালক ভিকি সিংয়ের রয় ছবিতেও নাম লেখাচ্ছেন ফর্মের তুঙ্গে থাকা রণবীর। দুই নায়কের এই ছবির দ্বিতীয়জন অর্জুন রামপাল। নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। নায়ক দুজন হলে কী হবে, এই ছবিতেও ১৫ কোটি রুপি ছাড়া কথা বলবেন না রণবীর। জি মিডিয়া ব্যুরো।