রণবীরের নতুন জুটি জ্যাকুলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রথম জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের ‘চকোলেট বয়’ অভিনেতা রণবীর কাপুর এবং শ্রীলঙ্কান বংশোদ্ভূত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ভূষণ কুমার প্রযোজিত পরবর্তী ছবিতে দেখা যাবে নতুন এ জুটিকে। অবশ্য রোমান্টিক থ্রিলারধর্মী ছবিটির নাম এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।প্রথমবারের মতো রণবীরের সঙ্গে অভিনয়ের পাশাপাশি এই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জ্যাকুলিন। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। এ প্রসঙ্গে ভূষণ কুমার জানিয়েছেন, ছবিটিতে দুটি প্রধান পুরুষ চরিত্র আছে। তার একটিতে অভিনয় করবেন রণবীর। আরেকটিতে কে অভিনয় করবেন তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। ছবিটির মাধ্যমে জ্যাকুলিনকে এই প্রথম দ্বৈত চরিত্রে দেখার সুযোগ পাবেন দর্শকরা। বিশাল বাজেটের ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন বিক্রম সিং। ছবিটির দৃশ্য ধারণের কাজ হবে ভারতের বাইরে। পুরোদমে ছবিটির কাজ শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে।