রণবীরের বিয়ে নিয়ে ভাবছেন কারিনা!

কারিনা কাপুর খান নিজের বিয়েটা সেরে ফেলেছেন আগেই, তবে এবার তাঁর মাথায় রয়েছে চাচাতো ভাই রণবীরের বিয়ের বিষয়টি। রণবীরের পাত্রী আর কে হবেন? কারিনার পছন্দ রণবীরের প্রেমিকা ক্যাটরিনাই। জি নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ক্যাটরিনা সম্প্রতি রণবীর কাপুরকে বলেছেন, রণবীরের বিয়েতে পরার জন্য লেহেঙ্গা প্রস্তুত করে রেখেছেন তিনি। এমনকি ‘শিলা কি জাওয়ানি’ ও ‘চিকনি চামেলি’ গানের সঙ্গে বিয়েতে নাচার জন্য প্রস্তুতিও নিচ্ছেন।
যে গান দুটির প্রসঙ্গ টেনেছেন কারিনা, সে দুইটি গানের সঙ্গে চলচ্চিত্রে দেখা গেছে ক্যাটরিনাকে। তাই কারিনা যে রণবীরের পাত্রী হিসেবে ক্যাটকেই পছন্দ করেছেন তা ওপেন ম্যাগাজিনের এক প্রতিবেদনে উঠে এসেছে। তবে কারিনা স্রেফ মজা করে এ কথা বলেছেন, নাকি সত্যি সত্যি ক্যাট-রণবীরকে বিয়ে দিতে যাচ্ছেন, তা জানার জন্য অপেক্ষা করতে হচ্ছে।
সম্প্রতি করণ জোহরের উপস্থাপনায় টেলিভিশন প্রোগ্রাম ‘কফি উইথ করণ’-এ উপস্থিত হয়েছিলেন তাঁরা। কারিনা আর রণবীরের একসঙ্গে আলাপের সময় বিয়ের প্রসঙ্গ তো আসবেই!