রণবীরের 'প্রথম প্রেম' মাধুরী!

সম্প্রতি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির প্রচারণার সময় বলিউডের অভিনেতা রণবীর কাপুর জানিয়েছেন, তাঁর জীবনের প্রথম প্রেম ছিলেন মাধুরী দীক্ষিত। অবশ্য অব্যক্ত সে প্রেম ছিল একতরফা। মাধুরীর বিয়ের খবর শুনে হূদয়টা ভেঙে গিয়েছিল বলেও জানিয়েছেন রণবীর।‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির একটি আইটেম গানের শুটিং শেষ করেছেন রণবীর কাপুর ও মাধুরী দীক্ষিত। ‘ঘাগরা’ শিরোনামের আইটেম গানটির নৃত্য পরিচালনা করেছেন ফারাহ খান। মজার বিষয় হল, ছবির নির্মাতা অয়ন মুখার্জিকে এক রকম পটিয়েই নাচের দৃশ্যে মাধুরীর গালে চুমু খেয়েছেন রণবীর।‘আইটেম গানে মাধুরীর সঙ্গে নাচের সুযোগ পেয়ে নিজের আনন্দকে আর ধরে রাখতে পারিনি। তাঁর গালে চুমু খাওয়ার সুযোগ পাওয়ার জন্য অয়নকে ঘুষ পর্যন্ত দিতে হয়েছে আমাকে।’ মাধুরীর সঙ্গে আইটেম গানে অংশ নেওয়ার সুযোগ পেয়ে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রণবীর। এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
‘আজা নাচলে’ তারকা মাধুরীর সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়েও এ অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রণবীর। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘মাধুরী প্রতিভাবান, নিবেদিতপ্রাণ এবং আবেগপ্রবণ। এক কথায় চমত্কার একজন মানুষ তিনি। তাঁর সঙ্গে কাজ করে অনেক ভালো লেগেছে আমার।’