রথ দেখা কলা বেচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের মা হয়েছেন গত জানুয়ারিতে। তাই একমুহূর্ত সন্তানকে চোখের আড়াল করতে রাজি নন পেনেলোপে ক্রুজ। গত বুধবার গেছেন মস্কোতে, সেখানেও সঙ্গে নিয়েছেন ছেলে লিওকে। পতি হাভিয়ের বারদেমও আছেন পাশে। তো হঠাৎ এই ভ্রমণের হেতু কী? আর কদিন বাদেই মুক্তি পাচ্ছে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস। মস্কোতে ভ্রমণের পাশাপাশি এই ছবির প্রচারণা চালাচ্ছেন অস্কারজয়ী পেনেলোপে। ছবিটির প্রচারণা চালানোর সময় এক সংবাদ সম্মেলনে জয়গান গাইলেন সহ-অভিনয়শিল্পী জনি ডেপের। বললেন, ‘তাঁর সঙ্গে কাজ করা খুবই সহজ। তিনি চঞ্চল, বুদ্ধিমান, মজার এবং অবশ্যই দুনিয়ার সেরা মেধাবীদের একজন।’ ওয়েবসাইট।