প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রণজিৎ দাসের একক প্রদর্শনী শুরু হলো কাল রাজধানীর গ্যালারি কায়ায়। প্রদর্শনীর শিরোনাম ‘জার্নি অ্যান্ড ইমেজেস’। গতকাল বিকেলে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ প্রদর্শনীর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার আদর্শ সোয়াইকা।
আসাদুজ্জামান নূর বলেন, ‘শিল্পী রণজিৎ দাস আমার প্রিয় মানুষ। তাঁর বয়স বেশি না হলেও কাজে অভিজ্ঞতার ছাপ অনেক। নিরীক্ষাধর্মী কাজ করেছেন।’
রণজিৎ দাস পরিশ্রমী শিল্পী। দীর্ঘদিনের শিল্পচর্চার মধ্য দিয়ে সমকালীন শিল্পকলাকে তিনি সমৃদ্ধ করে চলেছেন। প্রদর্শনীর ছবিগুলোর গঠন, রেখার ধরন, রং, টেক্সচারে তাঁর স্বতন্ত্র শৈলীর প্রকাশ দেখা যায়।
রণজিৎ দাসের এই প্রদর্শনীতে রয়েছে ২৭টি অ্যাক্রিলিক, ৪টি তৈলচিত্র ও ১১টি ড্রয়িং। প্রদর্শনী চলবে ২৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।