রনির উপস্থাপনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের জি বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন আবু হেনা রনি দেশে এসেছেন গত ২৭ জুলাই। এসেই ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন টিভি চ্যানেলের ঈদের অনুষ্ঠান নিয়ে। উপস্থাপনা করেছেন শিশু-কিশোরদের কৌতুকের অনুষ্ঠান ‘ক্ষুদে রসিকরাজ’। এবার ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি। রনি বললেন, ‘কৌতুক পরিবেশনা আর উপস্থাপনা—দুটি সম্পূর্ণ আলাদা কাজ। তাই অভিজ্ঞতাও হয়েছে একটু অন্য রকম। তবে উপস্থাপনা করতে পেরে ভালো লেগেছে। আশা করি, দর্শকদেরও ভালো লাগবে। শিশু-কিশোর সবাই মজার মজার কৌতুক পরিবেশন করেছে গল্পের মতো করে। অনুষ্ঠান দেখে মনে হবে, প্রত্যেকে তাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিচ্ছে টুকরো গল্পের মতো।’উপস্থাপনায় রনির সঙ্গে ছিলেন শাকিলা জারিন। প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম।