রনির ‘নীল আকাশ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী রনির ‘নীল আকাশ’। এটি রনির দ্বিতীয় অ্যালবাম। রনির ফিচারিং ‘নীল আকাশ’ অ্যালবামে গান গেয়েছেন পপি, রানা, তানভীর, শশী, জনি, বিউটি দাশ, লিমন চৌধুরী, আরজে রাজু ও আঁখি। এ প্রসঙ্গে রনি বলেন, ‘অ্যালবামের প্রতিটি গানই বেশ মেলোডিয়াস। কিছু কিছু গানে ওয়েস্টার্ন ও ইস্টার্ন ক্ল্যাসিকালের ছোঁয়া রাখা হয়েছে। আশা করছি, অ্যালবামের গানগুলো শ্রোতাপ্রিয়তা পাবে।’‘নীল আকাশ’ অ্যালবামের গানের গীতিকাররা হলেন: রেজাউর রহমান রিজভী, জুনাইদ মাহফুজ, বুলবুল, রায়হান, রাজু, রানা ও ইমন।২০১০ সালে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে প্রকাশিত হয়েছিল রনির প্রথম অ্যালবাম ‘আবেগ’।