রফিকুজ্জামান এখন কেবিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ রফিকুজ্জামান
মোহাম্মদ রফিকুজ্জামান

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাংলাদেশের গুণী সংগীতকার মোহাম্মদ রফিকুজ্জামানকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুধবার রাতে চিকিৎসকের পরামর্শে তাঁকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে হাসপাতালের কেবিনে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানালেন মোহাম্মদ রফিকুজ্জামানের স্ত্রী পান্না জামান।
পান্না জামান বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানি ও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তাঁর (মোহাম্মদ রফিকুজ্জামান) শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে। তাঁকে আরও দু-একটা দিন হাসপাতালে রাখতে চাই। পুরোপুরি সুস্থ হলে তারপর বাসায় ফিরব। সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন।’
গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার সকালে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছিল মোহাম্মদ রফিকুজ্জামানকে। এনজিওগ্রাম করার পর তাঁর দুটি ব্লক ধরা পড়ে। পরে তাঁর হৃৎ​পিণ্ডে রিং পরানো হয়।
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মোহাম্মদ রফিকুজ্জামান চিকিৎসাধীন আছেন। গত সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। প্রথমে তাঁকে মিরপুর রোডের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করা হয়।