রফিকুল ইসলামের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা পদকপ্রাপ্তি উপলক্ষে বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা।গত রোববার সন্ধ্যায় ছায়নাট সংস্কৃতি ভবন মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন সংগীতজ্ঞ সুধীন দাশ। তিনি অধ্যাপক রফিকুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন। সভাপতিত্ব করেন শিল্পী খালিদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী খায়রুল আনাম শাকিল।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী খালিদ হোসেন, সেলিনা হোসেন, জোসেফ কমল রড্রিক্স, খায়রুল আনাম শাকিল, সালাহউদ্দিন আহমেদ, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান প্রমুখ।