রবার্ট কেনেডির ভূমিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। এর ঠিক পাঁচ বছর পর ১৯৬৮ সালে প্রায় একইভাবে আততায়ীর গুলিতে নিহত হন তাঁর ভাই সিনেটর রবার্ট এফ কেনেডি। তাঁর জীবনের বিয়োগান্তক পরিণতি নিয়ে তৈরি হয়েছে একাধিক চলচ্চিত্র। সামনে তৈরি হতে চলেছে আরও একটি ছবি। ইভান থমাসের লেখা রবার্ট কেনেডির জীবনী অবলম্বনে তৈরি এ ছবিতে কেনেডির ভূমিকায় অভিনয় করতে পারেন ম্যাট ড্যামন। তবে এখন পর্যন্ত ছবিটির নাম চূড়ান্ত হয়নি। ওয়েবসাইট।