রবি উইলিয়ামসের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের জোগাড়-যন্তর মোটামুটি চূড়ান্ত। সব ঠিকঠাক থাকলে গায়ক রবি উইলিয়ামস আর আয়ডা ফিল্ডের বিয়েটা হয়ে যাচ্ছে খুব শিগগির। তাঁরা আগেভাগে জানিয়ে দিয়েছেন, রবি ও আয়ডার বিয়ের অনুষ্ঠান হবে লস অ্যাঞ্জেলেসের ছোট্ট দ্বীপ সান্তা ক্যাটালিনায়। ক্যালিফোর্নিয়া থেকে ২০ মাইল দূরের এই দ্বীপটি মূলত নবদম্পতিদের মধুচন্দ্রিমা যাপনের জায়গা হিসেবে বিখ্যাত। রবি উইলিয়ামসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিয়ের আয়োজনের খুব কমসংখ্যক অতিথিকে নিমন্ত্রণ করা হবে। বিয়ের অন্যান্য আয়োজন নিয়েও আপাতত মুখে কুলুপ এঁটে রেখেছেন তাঁরা দুজন। ওয়েবসাইট।