রবি ‘কথাবার্তার আসর’ সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণদের প্রতিভা তুলে ধরার সুযোগ দিতে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের আয়োজনে সৃজনশীল কবিতা ও গানের প্রতিযোগিতা ‘কথাবার্তার আসর’-এর পঞ্চম পর্যায়ে ১১ বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। তাঁরা হলেন—সালেহিন শিপ্রা, প্রীতি তালহা, লিপি রানী বিশ্বাস, মিতা দাস, তোফাজ্জল হোসেন, হাসান জহির জুয়েল, শামীমা আক্তার, মারিয়া জাহান তমা, হাসনা হেনা কলি, শান্ত খান ও মেহরুন লিমা।গতকাল বৃহস্পতিবার গুলশানে রবির কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কবি অসীম সাহা ও গজলশিল্পী সানি জুবায়ের। রবির প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু জানান, ছয় মাস আগে দেশের তরুণদের মধ্যে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দিতে মুঠোফোন রবি এই কর্মসূচি চালু করে। এতে অন্তত ১২ লাখ গ্রাহক তাদের নাম নিবন্ধন করেছে। তাদের মধ্য থেকে ২৪ লাখ অডিও ফাইলে কবিতা, গান জমা হয়। সেখান থেকে প্রতি মাসে সেরাদের বিজয়ী করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।