রবিনের সেরা পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিন উইলিয়ামস
রবিন উইলিয়ামস

বয়স ৬৩ হলেও একেবারে তরুণদের কাছেও সমান জনপ্রিয় ছিলেন রবিন উইলিয়ামস। এটা আরও বোঝা গেল ১১ আগস্ট তাঁর রহস্যময় মৃত্যুর পর। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় তরুণেরা ‘R.I.P Robin Williams’ লিখে পোস্ট দিয়েছেন দুনিয়াজুড়ে। এ ছাড়া গত শতকের সেই সত্তর-আশির দশকের দর্শকের কাছেও খুব প্রিয় একটি নাম—রবিন উইলিয়ামস। শুরু করেছিলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে। বড় পর্দায়ও মূলত কমেডি ঘরানায় ছিলেন তুমুল জনপ্রিয় এবং সফল। পেয়েছেন অস্কারসহ আরও বেশ কিছু নামজাদা পুরস্কার। তাঁর অভিনীত সেরা পাঁচ চরিত্রের তালিকাটা দেখা যাক এবার।

মর্ক (মর্ক অ্যান্ড মিন্ডি, টিভি সিরিজ)
মর্ক (মর্ক অ্যান্ড মিন্ডি, টিভি সিরিজ)

মর্ক (মর্ক অ্যান্ড মিন্ডি, টিভি সিরিজ)
অর্ক গ্রহের অ্যালিয়েন মর্ক ভূমিকায় দেখা যায় রবিনকে। একজন এঁটে যেতে পারে এমন ডিম্বাকৃতির নভোযানে চেপে পৃথিবীতে নেমে আসে মর্ক। ঘুরে ঘুরে দেখে দুনিয়ার মানুষের হালহকিকত। সত্তরের দশকে টানা চার বছর চলেছিল টিভি সিরিজ ‘মর্ক অ্যান্ড িমন্ডি’। মার্কিন দর্শকদের মনের ভেতরে ওই অ্যালিয়েন চরিত্রটি বেশ ভালোমতোই বাসা বেঁধেছিল। দর্শক উপলব্ধি করেছিল রবিন কেবল একজন কমেডিয়ানই নন, শক্তিমান অভিনেতাও।

ড্যানিয়েল হিলার্ড/মিসেস ডাউটফায়ার (মিসেস ডাউটফায়ার)
ড্যানিয়েল হিলার্ড/মিসেস ডাউটফায়ার (মিসেস ডাউটফায়ার)

ড্যানিয়েল হিলার্ড/মিসেস ডাউটফায়ার (মিসেস ডাউটফায়ার)
ভীষণ কঠিন এক চরিত্র ছিল এটি। পুরুষ ড্যানিয়েলের পাশাপাশি থুত্থুড়ে বুড়ি নানিও সাজতে হয়েছিল রবিনকে। উদ্দেশ্য একটাই, নায়ক পিয়ার্স ব্রসন্যানের কাছ থেকে স্ত্রীকে ফিরিয়ে আনা। সমালোচকদের মতে, মিসেস ডাউটফায়ার-এর চরিত্রটা এমনই জটিল ছিল যে একটু এদিক-সেদিক হলে রবিনের ক্যারিয়ারই ধসে যেতে পারত। সেটা তো হয়ইনি, উল্টো দর্শকের মন জয় করে রবিন হয়েছিলেন সত্যিকারের নায়ক।

জন কিটিং (ডেড পোয়েটস সোসাইটি)
জন কিটিং (ডেড পোয়েটস সোসাইটি)

জন কিটিং (ডেড পোয়েটস সোসাইটি)
চরিত্র বাছাইয়ের ব্যাপারে দারুণ মুন্সিয়ানা দেখিয়েছিলেন রবিন। ডেড পোয়েটস সোসাইটি ছবিতে বেছে নিয়েছিলেন কবিতার ক্লাসের আমুদে শিক্ষক জন কিটিং চরিত্রটি। একেবারে অন্য রকম কায়দায় ক্লাস নিয়ে ছাত্রদের মন জয় করেছিলেন খুব দ্রুতই। ছবির শেষ দৃশ্যে ছাত্ররা তাঁর জন্য কেঁদেকেটে একাকার। সঙ্গে দর্শকও।

দৈত্য (আলাদিন)
দৈত্য (আলাদিন)

দৈত্য (আলাদিন)
অ্যানিমেশন ছবিতেও যে অভিনয় প্রতিভার শতভাগ উজাড় করে দেওয়া যায়, সেটার প্রমাণ রেখেছেন রবিন উইলিয়ামস। আলাদিন ছবিতে দৈত্য চরিত্রে কণ্ঠ দিতে হয়েছিল তাঁকে। ছবিটির জনপ্রিয়তার পেছনে তাঁর ভূমিকার কথা স্বীকার করেছেন পরিচালক থেকে শুরু করে ছেলে-বুড়ো সবাই।

ড. শন ম্যাগুইরে (গুড উইল হান্টিং)
ড. শন ম্যাগুইরে (গুড উইল হান্টিং)

ড. শন ম্যাগুইরে (গুড উইল হান্টিং)
এই ছবিটির আগে টয়স, জ্যাক ও মিসেস ডাউটফায়ার-এর মতো কমেডি ঘরানার ছবিগুলোতে অভিনয় করে আলোচনায় ছিলেন রবিন। কোনো ছবি হয়েছিল হিট, কোনোটি ফ্লপ। তাই গুড উইল হান্টিং ছিল তাঁর জন্য চ্যালেঞ্জ। একেবারে সিরিয়াস ঘরানার এ ছবিতে রবিন ছিলেন থেরাপিস্টের ভূমিকায়। এক গণিত প্রডিজিকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনায় ভূমিকা রাখে ওই থেরাপিস্ট। আর এই ছবিতে অভিনয় করেই সেরা পার্শ্বচরিত্র বিভাগে অস্কার জেতেন রবিন।
গ্রন্থনা: মাহফুজ রহমান