রবির কিরণে শৈলজারঞ্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসংগীতের স্বরলিপিকার সংগীতগুরু শৈলজা রঞ্জন মজুমদারের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রযোজনা সংস্থা চয়নিকা রবির কিরণে শৈলজা রঞ্জন নামের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে। বাংলাদেশ ও ভারতে চিত্রায়িত এই প্রামাণ্যচিত্র।গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রামাণ্যচিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে চয়নিকার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, শিল্পী মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও রবীন্দ্র গবেষক অধ্যাপক ড. করুণা সিন্ধু দাস।১১২তম জন্মজয়ন্তীনেত্রকোনা প্রতিনিধি জানান, বিশ্বভারতীর সংগীত বিভাগের সাবেক অধ্যক্ষ শৈলজারঞ্জন মজুমদারের ১১২তম জন্মজয়ন্তী গতকাল বৃস্পতিবার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় উদ্যাপিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। পৌর মেয়র মাহবুবুর নবী শেখের সভাপতিত্বে প্রথম পর্বের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি রইছ মনোরম। প্রবন্ধ পাঠ করেন রবীন্দ্রগবেষক নূরুল আনোয়ার। দ্বিতীয় পর্বে বিকেলে আলোচনা ও সংগীতানুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ ইকবাল। প্রবন্ধ পাঠ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান শ্যামল চক্রবর্তী। বক্তব্য দেন পুতুল চক্রবর্তী, সোমা সেন, সংগীত শিল্পী নন্দিনী মুখার্জি প্রমুখ। শেষে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিশেন করেন। শৈলজারঞ্জন মজুমদার জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদের উদ্যোগে এবং কংস এক্সপ্রেসের সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়। শৈলজারঞ্জন মজুমদার উপজেলার বাহাম গ্রামে ১৯০০ সালের ১৯ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনের গানগুলোর স্বরলিপি তৈরি করেছিলেন।