রবির বিজ্ঞাপনচিত্রে কনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী কনা আবার বিজ্ঞাপনচিত্রে অভিনয় করলেন। মুঠোফোন প্রতিষ্ঠান রবির এই বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়েছে এফডিসিতে। কনা বলেন, ‘আমি গানের মানুষ। গান নিয়ে থাকাটাই পছন্দ করি। তবে ভিন্ন ধরনের কিছু হলে নাটক বা বিজ্ঞাপনচিত্রেও কাজ করি। বছর খানেক আগে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলাম। এবারের কাজটিও আশা করছি ভালো হবে।’কনা আরও বলেন, ‘মুঠোফোনের এই বিজ্ঞাপনচিত্রের ভাবনা একটু অন্য রকম। এখানে আমাকে সংগীতজগতের একজন মানুষ হিসেবে দেখা যাবে। সংগীতশিল্পী তৈরি করা আমার কাজ। একসময় আমার সহযোগিতায় সংগীতের পথে এগিয়ে যায় তারা।’ বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা।