রবির বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরেরও বেশি দিনের প্রণয়ের সম্পর্কের ইতি টানলেন পপতারকা রবি উইলিয়ামস! না, যুক্তরাষ্ট্রের অভিনেত্রী-মডেল বান্ধবী আয়ডা ফিল্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়নি তাঁর। সম্পর্কটা আরও পাকাপোক্ত করলেন ৩৬ বছর বয়সী এই তারকা। গত শনিবার বেভারলি হিলসের বাড়িতে পরিবার ও বন্ধুবান্ধবদের সামনে গাঁটছড়া বাঁধলেন ৩১ বছর বয়সী ফিল্ডের সঙ্গে। কড়া নিরাপত্তার চাদরে ঘেরা ছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। প্রচারমাধ্যমের লোকেরা উঁকিঝুঁকি মেরেও সুবিধা করতে পারেননি। শেষতক হেলিকপ্টার থেকেই ছবি নিতে হয়েছে তাঁদের! তবে নিরাপত্তার বহর দেখে প্রচারমাধ্যম বসে না থাকলেও রবি ও ফিল্ডের ভক্তরা কিন্তু তাঁদের ছায়াও মাড়ায়নি। এমনকি রবির ব্যান্ডের সতীর্থরাও উপস্থিত ছিলেন না সেখানে। ওয়েবসাইট।