রবির সঙ্গে পড়শি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়শি
পড়শি

যে তরুণেরা মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করেন, কিংবা ইন্টারনেট ব্যবহারের ব্যাপারে আগ্রহ আছে, তাঁদের সবাইকে আরও উদ্বুদ্ধ করবেন সংগীতশিল্পী পড়শি। তিনি সবাইকে ইন্টারনেট ব্যবহার করার জন্য আহ্বান জানাবেন। এমনি ভাবনা নিয়ে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করছে। গত মঙ্গলবার এই বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেন পড়শি।
রবির মহাব্যবস্থাপক (বিপণন) মাহমুদ হাসান ফয়সাল বলেন, ‘ফেসবুকে পড়শির অনুসারীর সংখ্যা এখন প্রায় সাড়ে ১৩ লাখ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি যথেষ্ট জনপ্রিয়। তাই রবির নতুন বিজ্ঞাপনচিত্রের জন্য পড়শিকেই বেছে নিয়েছি। এই জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পড়শি অভিনয়ও করেছেন।’
পড়শি বলেন, ‘এই বিজ্ঞাপনচিত্রে আমার সঙ্গে অংশ নিয়েছে বর্ণমালা। এটি আমার নিজের ব্যান্ড। ছিলেন এই ব্যান্ডের ড্রামার মিঠু, কি-বোর্ডের কাইয়ুম আর লিড গিটারের টিপু।’
বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন রম্য খান। শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে এটি প্রচার করা হবে।