রবিরশ্মির 'বইল প্রাণে দখিন হাওয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে রবিরশ্মির গানের আসরে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো
জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে রবিরশ্মির গানের আসরে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো

গানের সংগঠন রবিরশ্মির আয়োজনে প্রতি তিন মাস অন্তর ধারাবাহিক সংগীতানুষ্ঠানের অংশ হিসেবে গতকাল অনুষ্ঠিত হলো ‘বইল প্রাণে দখিন হাওয়া’ শীর্ষক রবীন্দ্রসংগীতসন্ধ্যা। সম্মেলক ও একক গানে সাজানো ছিল সংগীত আসরটি। সম্মেলক গানের সুরে অনুষ্ঠানের শুরু হয়। সংগঠনের শিল্পীরা শোনান ‘বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে’ ও ‘দখিন হাওয়া জাগো’। একক কণ্ঠে পারমিনা তোড়া উইলিয়াম গেয়ে শোনান ‘পথ দিয়ে কে যায়’। শারমিন আক্তার শোনান ‘মোর বীণা ওঠে’।

‘এত দিন যে বসে ছিলেম’ শিরোনামের গান শোনান রাজীব ফেরদৌস। দীপা ধর করেন ‘আকাশ আমায় ভরল আলোয়’। ফারমিন ইসলাম ‘একটুকু ছোঁওয়া লাগে’। দিলীপ কুমার ‘আহা আজি এ বসন্তে’, দীপ্তি চৌধুরী ‘আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে’, মাকসুদা খানম ‘আমার মল্লিকাবনে’ গানগুলো শোনান। এ ছাড়া একক কণ্ঠে গান শোনান রাবেয়া আক্তার, শামীম আরা বেগম, তন্বী বিশ্বাস ও মহাদেব ঘোষ।
শুরুতে স্বাগত বক্তব্য দেন রবিরশ্মির পরিচালক রবীন্দ্রসংগীত শিল্পী মহাদেব ঘোষ।