রবিশঙ্করকে লেখা বাবার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কয়েক বছর আগে এক সকালে মতিঝিলের ফুটপাতে সাজানো পুরোনো বইয়ের দিকে তাকিয়ে দেখি এমিরেটস এয়ারলাইনসের একটি ইনফ্লাইট ম্যাগাজিন। প্রচ্ছদে ও ভেতরের পাতায় পণ্ডিত রবিশঙ্করের অসংখ্য দুর্লভ ছবি। দুবাইতে পণ্ডিতজির একটি কনসার্ট উপলক্ষে বের হয়েছে এই বিশেষ সংখ্যাটি। মাত্র পাঁচ টাকা দিয়ে সংখ্যাটি সংগ্রহ করলাম।ওই ম্যাগাজিনেই পেয়ে গেলাম ১১ বছরের বালক রবিশঙ্করকে লেখা তাঁর বাবা শ্যাম শঙ্করের একটি চিঠি। আজ থেকে প্রায় ৮০ বছর আগে ১৯৩৩ সালের ২৩ ডিসেম্বর রবিশঙ্করকে তাঁর বাবা শ্যাম শঙ্কর লিখেছিলেন এই চিঠিটি। একদিন চিঠিতে বাবা দোয়াত কলমের অনবদ্য হাতের লেখায় সন্তানকে যে মহৎ উপদেশ দিয়েছিলেন, বাস্তবে সেটি কীভাবে ১১ বছরের বালক রবিশঙ্করকে প্রভাবিত করেছিল—পরবর্তীকালে অবাক বিস্ময়ে আমরা তা দেখতে পেয়েছি।একসময় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের জন্য ঢাকায় এসেছিলেন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টপাধ্যায় ও বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী, পণ্ডিতজির বড় ভাই বিশ্বখ্যাত নৃত্যশিল্পী উদয়শঙ্করের মেয়ে মমতাশঙ্কর। আমি দু’জনকে ওই ম্যাগাজিনে ছাপা পণ্ডিত রবিশঙ্করের বাবার ১৯৩৩ সালে দোয়াত-কলমে অপূর্ব লেখনীর চিঠি ফটোকপি উপহার দিই। মমতাশঙ্কর এটি পেয়ে বিস্ময়াভূত হয়ে ধন্যবাদ জানিয়ে বললেন, ‘বাবু ভাই, (আমার ডাকনাম) এটি আপনি কোথায় পেলেন? এটা তো আমরা কখনো দেখিনি!’‘আনন্দ’-এর পাঠকদের জন্য রবিশঙ্করের বাবার সেই চিঠির অনুবাদ এখানে ছাপা হলো।২৩.১২.১৯৩৩আমার প্রিয় রবিন,লসঅ্যাঞ্জেলেস থেকে তোমার ১৮ তারিখের চিঠি পেয়ে হলিউড স্টুডিওজ-এ তোমার রোমাঞ্চকর পরিদর্শন এবং সেখানে অনেক তারকার সঙ্গে তোমার সাক্ষাৎকারের কথা জানতে পেরে অত্যন্ত খুশি হয়েছি। এই অভিজ্ঞতাকে তুমি সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারো কঠোর পরিশ্রম করে, যেন তুমি একদিন তারকা বা সূর্য (রবি) হতে পারো। কঠোর পরিশ্রম ছাড়া কেউই বড় হতে পারে না।আমি শারীরিকভাবে ভালো আছি। ১৯ জানুয়ারি থেকে তোমাকে এখানে পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছি।ভালোবাসা ও শুভেচ্ছাসহ।তোমার আদরেরবাবা23-12-33My Dear Robin,I am very glad to receive your letter of the 17th from Los Angeles, and also to know of youthrilling experience of a visit to the HollywoodStudios and your meeting with so many stars. The best use you can make of it is to be resolved to work hard that you may become a Star or a Sun (রবি) someday. Nobody can become great without working hard. I am in good health and look forward to have you heve from January 19. With love and blessing.Your affectionatelyFather.LETTER WRITTEN TO PANDIT RAVISHANKER BY HIS FATHER IN 1933