রবীন্দ্র-কাহিনি নিয়ে একাধিক চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে টালিউডে রবীন্দ্র-কাহিনি নিয়ে তৈরি হচ্ছে একাধিক চলচ্চিত্র। জানা গেছে, পরিচালক অশোক বিশ্বনাথন, রঙ্গন চক্রবর্তী ও মৈনাক ভৌমিক তৈরি করছেন রবীন্দ্রনাথের নষ্টনীড় নিয়ে তিনটি আলাদা চলচ্চিত্র। বাপ্যাদিত্য ও নিতীশ মুখোপাধ্যায় আলাদাভাবে চলচ্চিত্র নির্মাণের জন্য বেছে নিয়েছেন রবীন্দ্রনাথের চার অধ্যায়কে। সুমন মুখোপাধ্যায় তৈরি করছেন রবীন্দ্রনাথের শেষের কবিতা অবলম্বনে আরেকটি চলচ্চিত্র।