রবীন্দ্র গল্পের নায়িকা মম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ মাস পর নতুন নাটকে অভিনয় করতে যাচ্ছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার জাকিয়া বারী মম। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মিত নাটকে তিনি অভিনয় করবেন। নাম ‘চিরজীবনের পালাগান’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোরাই ধন’ গল্প অবলম্বনে নাটকটি নির্মিত হবে। চিরজীবনের পালাগান নাটকটির নাট্যরূপ দিয়েছেন মিরন মহিউদ্দীন। যৌথভাবে পরিচালনা করছেন সোহেব আলম ও এম রাসেল।উনিশের দশকে সমাজের নানা সংস্কার এবং এ থেকে বেরিয়ে আসা আধুনিক মনস্ক মানুষকে নিয়েই এ নাটকের গল্প গড়ে উঠেছে। দুই প্রজন্মের প্রেম ও বিয়ে বিষয়ে জটিলতাগুলো নাটকে উঠে আসবে। এখানে মমকে সুনেত্রা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নাটকে তাঁকে তরুণ ও বৃদ্ধ বয়সের দুই চরিত্রেই দেখানো হবে। নাটকে সুনেত্রার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন ইন্তেখাব দিনার।জুন মাসের মাঝামাঝিতে নাটকটির শুটিং হবে।