রবীন্দ্র জন্মবার্ষিকীর নাটকে মিম-রওনক
আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ডিটেকটিভ। রবীন্দ্রনাথ ঠাকুরের ডিটেকটিভ গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মানিক মানবিক। আর পরিচালনা করেছেন পংকজ ঘোষ।মিম জানান, এর আগেও আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তবে এবারেরটি একেবারেই অন্য রকম। ডিটেকটিভ গল্পটি অনেক আগেই আমার পড়া ছিল। আমার খুবই পছন্দের একটি গল্প। এত দিন গল্পটা শুধু পড়ার মাঝে সীমাবদ্ধ থাকলেও এবার সেটা নিয়ে নির্মিত নাটকেও অভিনয় করলাম। খুবই ভালো লাগছে। নাটকটিতে লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম অভিনয় করেছেন মালতী চরিত্রে। আর মহিম চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান।ডিটেকটিভ নাটকে আরও অভিনয় করেছেন আসলাম শিহির, আমিনুল হক, মুজাহিদ আমীর প্রমুখ। জানা গেছে, ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে যেকোনো টিভি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।