প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রবিঠাকুর বাংলাকে বিশ্বদরবারে নিয়ে গেছেন। সহজ করে কঠিন জিনিস বুঝিয়েছেন। আর নজরুল মানবতার জয়গান গেয়েছেন। পরাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন।’
গতকাল সকালে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের ভিআইপি সম্মেলনকক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পাণ্ডুলিপি পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ঐক্যজোটের চেয়ারম্যান এফ জাকির খান ও নোয়াখালী আইন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফিরোজ-উল-হক। সভাপতিত্ব করেন নারীব্যক্তিত্ব সেলিমা রহমান।
আলোচনার ফাঁকে ফাঁকে ছিল রবীন্দ্র-নজরুলকে উৎসর্গ করে রচিত স্বরচিত কবিতা পাঠ। এ ছাড়া ছিল শিক্ষা, গবেষণা, সমাজসেবা, তরুণদের উদ্যোগসহ বিভিন্ন খাতে অবদান রাখায় সম্মাননা প্রদান।