রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণে উদীচী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য্য
রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য্য

 অসাম্প্রদায়িক ও সাম্যবাদী চেতনা নিয়ে লিখেছেন বাংলা সাহিত্যের তিন কাণ্ডারি। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য্য। তাঁদের লেখায় উঠে এসেছে সাম্যবাদী সমাজ গঠনের রূপরেখা। বাংলা সাহিত্যের এই তিন দিকপালকে নিয়ে উদীচী ঢাকা মহানগর সংসদ আয়োজন করেছে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী অনুষ্ঠান।

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে বিকাল পাঁচটায় অনুষ্ঠান শুরু হবে। উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ভাষা সংগ্রামী আহমদ রফিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সফিউদ্দিন আহমেদ, শিক্ষাবিদ কাজী মদিনা, নজরুল গবেষক তাহা ইয়াসিন ও উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী। আলোচনা শেষে গান, আবৃত্তি ও নাচ পরিবেশন করবে উদীচীর শিল্পীরা।
বাংলাদেশ উদীচী শিল্পী​গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক কংকন নাগ বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমরা রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী পালন করব। অনুষ্ঠানে এই তিন কবিকে নিয়ে আলোচনা করবেন বক্তারা।’